আমার নানা আরবি-প্রেমিক ছিলেন। নানা বলতেন আরবিতে বাণী দিয়েছেন আল্লাহ। আল্লাহর পবিত্র কিতাবও আরবিতে লেখা। তাই আরবি ভাষা - সব ভাষার সেরা ভাষা। এই ভাষার ওপর কোনো ভাষা নেই, কোনোদিন কোনো ভাষা এর ওপর সৃষ্টিও হবে না। খেজুরের দেশে জন্ম পবিত্র আরবি ভাষার। আরবি ভাষা মুসলিমদের ভাষা। এই ভাষা কোনো সাধারণ ভাষা নয়, আল্লাহর ভাষা।
নানা আমাকে প্রতিদিন স্কুলে দিয়ে আসতেন, নিয়েও আসতেন। একবার নানাকে দেখেছি স্কুলের ডাস্টবিনের পাশে পড়ে থাকা ছেঁড়া ছোট্ট একটি পৃষ্ঠাকে চুমু খেতে। নানার প্রচণ্ড শুচিবাই ছিল; তবুও নানা ময়লা কাগজে চুমু খেয়েছিল।
নানাকে জিজ্ঞেস করেছিলাম ময়লা কাগজে চুমু খাওয়ার কারণ। নানা বলেছিল, পড়তে পারি না, তবে লেখা দেখেই চিনতে পারি; এই কাগজে আরবি লেখা। আরবি ভাষা পবিত্র ভাষা; যাকে বলে আল্লাহর ভাষা। আল্লাহর ভাষায় খারাপ কিছুই লেখা থাকে না।
পবিত্র ভাষার প্রতি নির্মোহ টান থেকে নানার আজন্ম ইচ্ছে ছিল খেজুরের দেশে বেড়াতে যাওয়ার।
ইচ্ছে বুকে নিয়েই নানা একদিন মারা গেলেন। কিন্তু নানার ইচ্ছে পূরণ হয়নি। নানার মৃত্যুর পর প্রতিজ্ঞা নিয়েছিলাম, বড়